শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

করোনার আঘাতে সংকুচিত হবে বিশ্ববাণিজ্য

নানা পূর্বাভাস বলছে, করোনাভাইরাসের আঘাতে বিশ্ব অর্থনীতি সংকুচিত হবে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে বছরের শুরুতে কমপক্ষে ৬ শতাংশ প্রবৃদ্ধির স্বপ্ন দেখা হলেও প্রথম তিন মাসে তাদের প্রবৃদ্ধি ৩.৫ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মর্গান স্টেনলি বলছে, চীনের বিভিন্ন শহরে চলাচল বা পরিবহনে নিষেধাজ্ঞার কারণে সার্বিকভাবে চীনের উৎপাদনব্যবস্থা ভেঙে পড়েছে। কিছু কিছু এলাকায় কল-কারখানা চালু হলেও সার্বিক উৎপাদন স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশেও পৌঁছতে পারছে না।

এভিয়েশন কনসাল্টিং ফার্ম ‘কিরিয়াম’-এর তথ্যমতে, চীনে চলাচলকারী প্রায় ২ লাখ ফ্লাইট বাতিল হয়েছে করোনাভাইরাসের কারণে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করছে প্রতিষ্ঠানটি যদি করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়ে। শুধু এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজেট এয়ারলাইনসে লেনদেন ২৯ বিলিয়ন ডলার কমার সম্ভাবনা দেখছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। বিশ্বের প্রায় সব শেয়ারবাজারে দ্রুত কমছে বিমানভিত্তিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বাংদেশেও পর্যটন ও এভিয়েশন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশিরা বহির্বিশ্বের বিভিন্ন গন্তব্যে পূর্বনির্ধারিত টিকিট বাতিল করছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি মনছুর আহমদ কালাম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এত প্রভাব পড়বে তা আমাদের হিসাবের বাইরে ছিল। টিকিটের ৮০ শতাংশই বাতিল হচ্ছে, যাত্রীরা রিফান্ড (টাকা ফেরত) নিচ্ছেন। শুধু চীনা ফ্লাইটেই খারাপ অবস্থা নয়, অন্যান্য দেশেও এই প্রভাব পড়ছে।’

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) তথ্য মতে, রপ্তানি আয়ের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম দেশ। আর তৈরি পোশাকই বাংলাদেশের রপ্তানি আয়ের এখনো মূল শক্তি, বৈশ্বিক বাজারে যার অংশগ্রহণ দিন দিন বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com