শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

শাহজালালে যাত্রীর জুতায় ১৪ স্বর্ণের বার, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতর থেকে ১৪টি স্বর্ণের বারসহ মোট ১৫টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় পাশা (৩৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন প্রায় দেড় কেজি। গতকাল রবিবার বেলা ১১টার দিকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কলকাতাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং-বিএস ২০১) যাত্রী পাশা নামে একজনের চলাচলে সন্দেহ হলে তার ব্যাগ ও দেহ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা দল। তখন স্বর্ণের বার উদ্ধার করা হয়।’

শুল্ক গোয়েন্দা জানায়, বেলা ১১টায় কাস্টমস গোয়েন্দা, সি-শিফট সিভিল অ্যাভিয়েশনের সহায়তায় বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজ-১১ এর চেকিং পয়েন্টে ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং ওই যাত্রীকে আটক করা হয়। প্রথমে জুতার ভেতর থেকে ১৪টি স্বর্ণবার পাওয়া যায়।

পরে দেহ তল্লাশি করে পকেট থেকে আরো একটি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com