শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

আবাসিক এলাকা থেকে লাশকাটা ঘর অপসারণের দাবীতে স্মারকলিপি  প্রদান

মোঃ সোহেল মিয়া , নিজস্ব প্রতিবেদক:

আবাসিক এলাকা থেকে লাশকাটা ঘর অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে ঝালকাঠি নাগরিক ফোরাম। বুধবার বিকাল ৩টায় জেলা প্রশাসক মো: জোহর আলীর নিকট নাগরিক ফোরাম নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় ঝালকাঠি নাগরিক ফোরাম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মিজানুর রহমান, আবু সাঈদ খান, যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রুবেল, প্রচার সম্পাদক হাসনাইন তালুকদার দিবস, নাগরিক ফোরাম নেত্রী মুক্তা আকতার, নাজমা বেগম, উজ্জল রহমান ও রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন। দীর্ঘ ৩ যুগ ধরে শহরের পূর্বচাঁদকাঠি আবাসিক এলাকায় লাশকাটা ঘরটিতে ময়নাতদন্তের কাজ চলে আসছে। বাংলাদেশের প্রায়সব জেলাতে হাসপাতাল সমুহের মধ্যে লাশ কাটা ঘরের (ময়নাতদন্তের) কাজ সম্পাদিত হয়ে থাকে। একমাত্র ঝালকাঠিতেই তার ব্যতিক্রম। তাই জনস্বার্থে লাশকাটা ঘরটি এলাকাবাসির পক্ষ থেকে অপসারণের দাবী জানায় ঝালকাঠি নাগরিক ফোরাম। এই সড়কটিতে বসবাসরত বাসিন্দা ও চলাচলকারী পথচারীরা সবসময় অজানা আতঙ্কে থাকে। সন্ধ্যার পর রিকসাচালকরা ঐ সড়কে যেতে চায় না। এমনকি ঐ এলাকায় বসবাসরতদের সাথে বৈবাহিক সম্পর্ক ও আত্মীয়তা সৃষ্টি করতে অনাগ্রহ দেখায়। কোন ভাড়াটিয়া বাসা ভাড়া নিতে কিংবা জমি ক্রয় করতে চায় না। একারণে এলাকাটি সকলের কাছে অবহেলিত ও তুচ্ছ তাচ্ছিল্যে পরিণত হয়েছে। ঝালকাঠি নাগরিক ফোরামের তথ্যমতে, বাংলাদেশের ৯৫ ভাগ লাশকাটা ঘর হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত আছে। যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল, গাজীপুর জেনারেল হাসপাতাল, বরিশাল শেবাচিম হাসপাতাল সমূহে লাশকাটা ঘর হাসাপাতালের অভ্যন্তরেই রয়েছে। এছাড়া সদর হাসপাতাল থেকে লাশকাটা ঘরটির দূরত্ব বেশি হওয়ায় যথাসময়ে লাশের পোষ্টমর্টেম করাতে বিড়ম্বনায়ও পড়ছেন ভুক্তভোগিরা। এছাড়া পঁচা, দূর্গন্ধ, কাটা ছেড়া রক্তাক্ত লাশ দেখে শিশুরা মানসিক ভাবে বিপর্যস্ত হচ্ছেন অনেকে। পোষ্টমর্টেম করাতে আসা পক্ষের মাঝে সামনের রাস্তায় পুনরায় বিরোধ, মারামারির ঘটনাও ঘটছে অহরহ। লাশকাটা ঘরটি জনবসতিপূর্ণ এলাকা থেকে অপসারন করে ঝালকাঠি সদর হাসপাতালের মধ্যে অবস্থিত ঘরটিতে সরিয়ে নেয়া প্রাণের দাবিতে পরিনত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com