শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

দুই থানার ওসিসহ কর্মকর্তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মামলা তদন্তের নির্দেশ

রাজধানীর দুই থানার ওসিসহ কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে পৃথক আদালতে মামলা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ ১০ পুলিশের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ধর্ষণচেষ্টার অভিযোগ আনা ভুক্তভোগী নারী বাদী হয়ে আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ নালিশি অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট বিচারক জয়শ্রী সমদ্দার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। আনা অভিযোগের সত্যতা জানতে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী, মো. সোহেল, মো. মিরাজ আলী ও মো. জিহাদকেও আসামি করা হয়েছে। আদালতে বাদীর পক্ষে মামলাটি করেন তার আইনজীবী এস এম মিজানুর রহমান।

অন্যদিকে, শ্লীলতাহানির অভিযোগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট বিচারক সামসুন্নাহার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

এ মামলায় দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন, এসআই আবদুল কাদির, আরিফ হোসেন, এএসআই মো. আবদুর রুপ, নুরুল ইসলাম, কনস্টেবল মনিরুল ইসলাম, জয়েন উদ্দিন, মো. তৌফিক, রুনা আক্তার, ইয়াসমিন আক্তার ও সৎ মা মার্জিয়া আক্তার (পুতুল)।

বাদীর পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় বলা হয়, বাদীর সাথে তার সৎ মায়ের ছেলে ইকবাল হোসেনের (স্বজল) জমি-জমা নিয়ে মামলা-মোকাদ্দমা চলছে। সম্প্রতি মার্জিয়া আক্তারকে আদালত কারণ দর্শানোর নোটিশ দেন। জানতে পেরে মার্জিয়া বাদী ও তার পরিবারকে উচ্ছেদের জন্য ফ্ল্যাটে যান।

ওসি শিকদার মো. শামীম হোসেন মামলা জমি সংক্রান্ত মামলা সম্পর্কে অবগত থাকার পরও মার্জিয়ার কাছ থেকে উৎকোচ নিয়ে বাদীর বাসায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওসি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদীকে লাঞ্ছিত করে।

এসআই আবদুল কাদিরও বাদীকে নির্যাতন করে। ওসি সেখানে উপস্থিত এক সাক্ষীকেও শ্লীলতাহানি করে। বাদী ও সাক্ষীকে তখনই বের হয়ে যেতে বলেন তিনি। বের না হলে তাদের গণধর্ষণের হুমকি দেয়।
বাদীর ১১ বছরের কন্যা এ সময় চিৎকার করলে ওসি ৩ নং সাক্ষীর গালে জোরে থাপ্পড় মেরে রক্তাক্ত করে। বাদীর স্বামী ও ২ নং সাক্ষীর স্বামী মোবাইলে ভিডিও ধারণ করতে থাকাবস্থায় ওসির নির্দেশে অপর সকল পুলিশ সদস্য তাদের মোবাইল কেড়ে নেয় ও তাদের বেদম মারধর করে।

পরে পুলিশ ভ্যানে উঠিয়ে তাদের দিকে বন্দুক তাক করে রাখে। এসময় আসামিরা দুই সাক্ষীকে বিবস্ত্র অবস্থায় টানা হেঁচড়া করে বাসার নীচতলায় নামিয়ে মেইন গেটে তালা দিয়ে বাদী ও সাক্ষীদের বাসা থেকে উচ্ছেদ করে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় হুমকি দেয় এই বলে যে, বেশি বাড়াবাড়ি করলে ওই দুইজনকে ক্রস ফায়ার দিবে। পরে ওসি মার্জিয়াকে দিয়ে বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com