শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

সাভারে কালিয়াকৈর মৌজার সরকারি জমি নিয়ে, বন বিভাগ, এলাকাবাসী ও লীজারদের মাঝে দাওয়া পালটা দাওয়া।

শহিদুল্লাহ সরকার 
 সাভারে বন বিভাগের  দাবিকৃত কোটি টাকা মুল্যের জমি নিয়ে, বন বিভাগ এলাকাবাসী ও সরকারি ভুমি সংস্কার বোর্ড কোটঅব ওয়ার্ডস এর দেওয়া লীজারদের সাথে  মুখোমুখি অবস্থানে রয়েছেন। এ সময় বন বিভাগের সশস্ত্র বাহিনী লোকজন দুইজনকে আটক করেছে। তাদের নিকট থাকা শাবল ও দেশীয় অস্ত্র আটক করা হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, নবাব এষ্টেট এর ভুমি সংস্কার বোর্ড কোট অব ওয়ার্ডস এবং বন বিভাগ উভয় পক্ষই জমি নিয়ে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি দখল নিয়ে উভয় পক্ষই বন্দুক, ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেওয়ায় যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলছে, বিরুলিয়ার ছোট কালিয়াকৈর মৌজায়  বন বিভাগের নামে আর, এস রের্কড লিপিবদ্ব আছে একই জমি ঢাকা নওয়াব এস্টেট কোর্ড অব ওয়ার্ডস নামে সরকারি প্রতিষ্ঠানের নামে বিএস রের্কডের মালিকানা থাকায় উক্ত জমি নিয়ে  সংঘর্ষ লেগেছে। ছোট কালিয়াকৈর মৌজায় ৩৭. ৫১ একর জমি রয়েছে। সেই জমি থেকে গত কয়েকদিন আগে ২৬ একর জমি ভুমি সংস্কার বোর্ড থেকে লিজ নেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার কামরুল ইসলাম (আল আমিন) নামের এক ব্যাক্তি। এ সময় তিনি  জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ওই জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে দিলে লিজ নেওয়া ব্যক্তির লোকজন, এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা মুখোমুখি অবস্থান নেন।
যেকোন সময় এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে । এলাকাবাসী বন বিভাগের পক্ষ নেওয়ায় যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করেছেন তারা। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, ভুমিদস্যু আল আমিন বন বিভাগের জমি অবৈধ ভাবে  জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা শুরু করেছেন। এবং বন বিভাগের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে। এ সময় বন বিভাগের কর্মকর্তারা জমিতে কাজ করা দুই নির্মাণ শ্রমিককে আটক করেছে। তিনি আরও বলেন, কিভাবে ভুমি সংস্কার বোর্ড, বন বিভাগের জমি লিজ দেন।
এদিকে আজ দুপুরে ওই বন বিভাগের জমি পরিদর্শন করেন ভুমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আবুদল মান্নান ও ঢাকা জেলা অতিরিক্ত প্রশাসন রাজস্ব আবু ফাতেহ মোঃ শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে তারা কুমারখোদা মৌজার বন বিভাগের জমিতে লিজ নেওয়া আবাসন প্রকল্প পরিদর্শন করেন।
এ বিষয়ে ভুমি সংস্কার বোর্ডের  চেয়ারম্যান আবুদল মান্নান বলেন, তিনি লীজ নেওয়া সরকারী জমি পরিদর্শনে এখানে এসেছেন অন্য বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। এ ঘটনায় সাভার মডেল থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com