শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

নলছিটিতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম

শহিদুল্লাহ সরকার 
নলছিটি উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় পপি আক্তার (৩৫) নামে এক গৃহবধূরকে কুপিয়েছে স্বামী নুর আলম ও তার ভাই শাহজাহান খান। আহত পপি আক্তারকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নুরআলমকে আটক করে নলছিটি থানা পুলিশে সোপর্দ করে। তিনি দপদপিয়া এলাকার আব্দুল ওহাব খানের ছেলে। আহতের ভাই বাহাউদ্দিন আল মামুন জানান, তার বোনের স্বামী নুর-আলম মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। পরে তাকে ভালো পথে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্বামীর মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় বিভিন্ন সময় পপিকে মারধর করতেন তার স্বামী। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে দপদপিয়া ২নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে স্বামী নুর আলম ও তার ভাই শাহজাহান পপিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন এবং নুর আলম আটককে করে থানা পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। আল মামুন আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। আহতের স্বজনরা জানান, আহতকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে গেছেন। পরবর্তীতে তারা মামলা করবেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, ইতিপূর্বে র‌্যাবের হাতে অভিযুক্ত নুরআলম ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছিল। জানা গেছে, নুর আলমের নামে নলছিটি থানা সহ বিভিন্ন থানায় মাদক আইনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com