শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

অধিনায়কত্ব পেয়েই মাশরাফি সম্পর্কে যা নতুন অধিনায়ক
স্টাফ রিপোর্টার / ৬০৩ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৬ মার্চ, ২০২০
খেলাধুলা নিউজ ডেস্ক, বাংলানিউজটিভি.কম।

ক্রিকেট ইতিহাসে এই প্রথম একই পরিবারের দুইজন সদস্য বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব করবেন। দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল। এর আগে তার চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশ দলের সফলতম অধিনায়কদের একজন। তামিম প্রতিক্রিয়া ব্যাক্ত যেয়ে বলেন, “অধিনায়ক হিসেবে আমার খুব অভিজ্ঞ নই। আমি অনেক জায়গায় ক্যাপ্টেন্সি করেছি, তাও কিন্তু নয়। এ কারণে আমার প্রতিও বিশ্বাস রাখবেন। ভালো কিছুর জন্য আমাকে একটু সময় দিতে হবে।”

মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে শনিবারের ব্রিফিং এর সময় তামিম আরও বলেন, “একদিক থেকে আমি খুব ভাগ্যবান। ম্যাশ ভাইয়ের সঙ্গে আমার খুব ক্লোজ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা সম্পর্কে একটু হলেও জানি। চেষ্টা করব যতটা সম্ভব মাশরাফি ভাইয়ের কাছ থেকে কিছু নেয়ার। তার মতো নেতৃত্ব দেয়া খুব কঠিন। আমি যদি কখনও বিপদে পড়ি প্রথমেই মাশরাফির কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করব।”

দেশে সেরা এ ওপেনার বলেন, “মাশরাফি ভাই এত বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আমরা অনেক কিছু অর্জন করেছি। ওনার পর্যায়ে চলে যেতে পারলে ভালো। তার জন্য আমাকে কিছু সময় দিতে হবে।”

ক্রিকেট পাগল বাংলাদেশী সমর্থকদের প্রত্যাশা এবং সফলতম অধিনায়ক মাশরাফির নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখা টা হবে তামিম ইকবল জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com