শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বাংলা ট্রিবিয়নের সাংবাদিক আরিফকে সাজা দেওয়ায় ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ৭৭০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৬ মার্চ, ২০২০
bangla news tv
রাকিবুল হাসান আহাদ,বিশেষ প্রতিনিধি ঃ
মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ এর উদ্যোগে  আয়োজিত কার্যনির্বাহী পরিষদের  সভা  রবিবার বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলা ট্রিভিয়নে র  সাঃবাদিক  আরিফকে  সাজা দেওয়ার। প্রতিবাদে  সকল প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাঃবাদিক গন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
প্রকাশ থাকে যে টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মারধর করে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে যেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়া হয়েছে।

BANGLA NEWS TV

‘নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে আরিফুলের বাড়িতে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে স্ত্রী-সন্তানের সামনেই মারধর করে। এরপর আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে।
এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে শনিবার রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির এই সদস্য তাৎক্ষণিকভাবে সরেজমিনে গিয়ে তদন্ত করেন। তদন্ত শেষে শনিবারই বিভাগীয় কমিশনাররের কাছে প্রতিবেদন জমা পড়ে। এরপর রোববার ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রতিবাদ সভায় মহানগর  প্রেসক্লাব  ময়মনসিংহ এর সভাপতি শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও একে আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন  দৈনিক আমাদের কন্ঠ  পত্রিকার ষ্টাফ রিপোর্টার সুমন ভট্রাচার্জ , সিএনএন বাংলা  টিভি ও দৈনিক দেশ   স্ঃবাদ  এর জেলা প্রতিনিধি লিমা আক্তার, দৈনিক সবুজ নিশান  পত্রিকার প্রতিনিধি সারোয়ার জাহান ফাহাদ,  চ্যানেল এস এর  প্রতিনিধি  এএইচএম হুমায়ূন  , দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার আহসান হাবিব, মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি  আবু জাফর গাফফার , দৈনিক  মানবজমিন পত্রিকার প্রতিনিধি আকিকুল ইসলাম, আজকের খবর পত্রিকার প্রতিনিধি সুলতান মাহমুদ,, রাকিবুল হাসান আহাদ সাপ্তাহিক আল মিনার, সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম হীরা,রাজু আহমেদ জোজো ময়মনসিংহ বাংলা নিউজ, ইবনে হোসেন শিমুল দৈনিক দূর্জয় বাংলা,আব্দুস সোবহান, আশিকুর রহমান মি
ন্টু,হাকিম হালিম, মোতালেব, তাসকিন আক্তার খুশি ও সুমি আক্তার প্রমূখ।। সভা শেষে সকলেই প্রতিবাদী কন্ঠে  কুড়িগ্রামে ভিসি সুলতানা পারভীন   এর  উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com