সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চারজন ইউনিয়ন চেয়ারম্যান কে বহিষ্কার

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বহিষ্কার করা হয়েছে স্থানীয় সরকার শাখা জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর থেকে ১০ নভেম্বর ২০২৪। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। যে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন: ১. মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ২. চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ সাইফুজ্জামান সেতু, ৩. মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ৪. ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম। তাদের বহিষ্কারাদেশ অদ্য ১৯ আগস্ট ২০২৪ হতে কার্যকর করা হয়েছে (কাজে যোগদান না করায়)। উল্লেখ্য যে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তারা সকলে পলাতক এবং এরপর থেকে কেউ তাদের অফিস কার্যক্রম চালিয়ে যাননি। যার কারনে তাদেরকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
উল্লেখ্য তারা সকলেই আওয়ামী লীগ কর্মী এবং পদধারী নেতা ছিলেন। তাদের মধ্যে দুইজন স্বতন্ত্র এবং দুইজন নৌকায় বিজয় লাভ করেন।মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন এবং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম প্রতীক (নৌকা) এবং মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ও চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে।তাদের জায়গায় নতুন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় একই দিন ( ১০ নভেম্বর ২০২৪) প্যানেল চেয়ারম্যান নির্বাচন করে দায়িত্ব বন্টন করেন,  যারা ১১ই নভেম্বর থেকে নতুন চেয়ারম্যান হিসেবে বিবেচিত হবেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। যা মোঃ হাসিবুর রহমান (সহকারী পরিচালক, স্থানীয় সরকার শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়।
নতুন প্যানেল চেয়ারম্যান  হলেন :
১। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ- মোহাম্মদ আছানুদ্দিন (প্যানেল ১)
২। ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ- মোহাম্মদ জয়নাল আবেদীন (প্যানেল ১)
৩। চাপাইর ইউনিয়ন পরিষদ- মোঃ শহিদুল ইসলাম ( প্যানেল ১)
৪। মৌচাক ইউনিয়ন পরিষদ- ফিরোজা বেগম ফিরুজা বেগম (প্যানেল ২)।
উল্লেখ্য যে পুরো গাজীপুর জেলায় মোট ১৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এই আদেশে বহিষ্কার প্রদান করা হয়। বাকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com