সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

মাগুরায় মহান বিজয় দিবস পালিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়। মাগুরা কালেক্টরেট ময়দান থেকে ৩১বার তোপধ্বনীর  মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা ঘটে।পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পূষ্প মাল্য অর্পণ করা হয়। সকাল ৮টায় ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো,অহিদুল ইসলাম,পুলিশ সুপার  মিনা মাহমুদা,জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার সানিউল হক,সিভিল সার্জন ডাঃ শামীমা কোবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যক্ষ রিজভী জামান,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান,জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ,সদস্য সচিব মনোয়ার হোসেন খান,বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন।সকালে শ্রদ্ধাঞ্জলি শেষে  জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এ সময় জেলা প্রশাসক,পুলিশ,আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যদের  কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।সকাল সাড়ে ৯টায় নোমানী ময়দান সংলগ্ন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়া জেলার সকল উপজেলাতে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com