সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

দূর্গাপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায়  অভিযোগ দায়ের 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়  কৃষকের চাষকৃত ধান ক্ষেতে জোরপূর্বক ধানের চারা রোপণ করে ও পাশের ক্ষেতের আলু করলা উঠিয়ে নিয়ে যাওয়ায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।ঘটনা টি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নের ঢালুকান্দা গ্রামে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী ঢালুকান্দা গ্রামের মৃত আব্দুল আছিরের ছেলে মোঃ রেজুয়ান ।থানায় দায়েরকৃত অভিযোগপত্রে এবং  সাংবাদিকদের কাছে  ভূক্তভোগী  কৃষক মোঃ রেজুয়ান ও তার চাচাতো ভাই মো, আব্দুল সাত্তার বলেন  ”আমাদের পৈতৃক ক্রয়কৃত ৫.৭ একর ধানি জমি আমাদের ভোগদখল থাকাবস্থায় একই ইউনিয়নের ঝাঞ্জাইল গ্রামের  প্রাভাবশালী মৃত গণি মিয়ার ৬ ছেলে হারুন , শাহিন, শামীম,শাফি ,কবির ও রোমানের নির্দেশে ও অবৈধভাবে জবরদখল করার পাঁয়তারা করছে। তারা আরো জানান,ঢালুকান্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শাহজাহান , তার ভাই আমিরুল ও শ্রীপুর গ্রামের ঝুটন গংরা প্রায় শতাধিক লোকজন নিয়ে  ক্ষেতে জোর পূর্বক ধানের চারা রোপণ করে ও  ৮ জানুয়ারি বুধবার প্রায় দুই লক্ষাধিক টাকার আলু করলা উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িতে এসে নারী শিশুসহ আমার চাচাতো ভাই সাত্তার কে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে যায় । আমার ও আমার চাচাতো ভাইয়ের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি । আমাদের বৈধ জমি ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন আমরা অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে অভিযুক্ত মোঃ শাফি সাংবাদিকদের জানায় আমার বাবা স্বাধীনতার পরে এই জমি রেজুয়ান ও সালামের বাবার কাছ থেকে ক্রয় করেছিল।কিন্তু তারা আমাদের এখন জমি লিখে দিচ্ছে না। তাই আমরা ৫আগষ্ঠের পর আমরা আমাদের বাবার ক্রয়কৃত জমি দখলে নিয়েছি।আর রেজুয়ান ও সালামকে মারধর কিংবা বাড়ি ঘরে হামলার অভিযোগ সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com