শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

সদরপুরে হ’ত্যা মামলার আসামী গ্রে’ফ’তা’র

ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়ননের বাইশরশি ফায়ার সার্ভিস অফিসের সামনে রাস্তার উপর থেকে সোমবার রাতে আহসান হাবিব (২৫) নামের হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মামলার বিবরনে জানাগেছে, গত ৫ আগষ্ট বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদরপুর থানা লুট হয়। ৬ আগষ্ট লুট হওয়া অস্ত্র দিয়ে টিকটক করতে গিয়ে নানা বাড়িতে গুলিবিদ্ধ হয় আটরশি গ্রামের মোশাররফ হোসেনের পুত্র পলাশ (১৮)। এসময় পলাশ মারাত্বক ভাবে আহত হয় এবং তাকে প্রথমে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গ বন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেপার করা হয়। উক্ত হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকার পরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে পলাশের মৃত্য হয়।

এ ঘটনায় নিহত পলাশের মা পারুলী আক্তার বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আহসান হাবিবকে গোপন সংবাদের ভিক্তিতে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাসেল মিয়া ও কাজী মিনারুল সহ একদল পুলিশ তাকে আটক করার উদ্দেশ্যে সদরপুর ফায়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপরে ঘেরাও করলে আসামী আহসান হাবিব দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আসামীর সাথে পুলিশের ধ্বস্তাধস্তির এক পর্যায় আসামী পুলিশ পরিদর্শক রাসেলের নাকে ঘুষি মারলে রাসেলের নাকের বাম পাশে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। অপর পরিদর্শক মিনারুল কাজী আসামীকে গ্রেফতারের চেষ্টা করলে আসামী তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়। কিন্তু আসামী পালাতে ব্যর্থ হয় এবং অপর পুলিশ পরিদর্শক আঃ হাদিসহ কর্তব্যরত অন্যান্য পুলিশের হাতে হাতে ধৃত হয়। এব্যাপারে সদরপুর থানার অফিসার ইমচার্জ মোঃ আঃ মোতালেব জানান, গ্রেফতারকৃত আহসান হাবিব পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত নামীয় আসামী। আমার পুলিশ তাকে ধরতে গিয়ে গুরুতর আহত হয়েও উক্ত আসামীকে ধরতে সক্ষম হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com