শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় তথ্য পেয়েও এসিল্যান্ড নীরব ভূমিকায় কেন
বগুড়া জেলা প্রতিনিধি  / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এসিল্যান্ডকে কোন তথ্য দিলে, সে তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে চায় না, এর কারণ কি জনমনে প্রশ? গোপন সূত্রে আরও জানা যায় বর্তমানে শাজাহানপুর উপজেলায় যে এসিল্যান্ড কর্মরত আছেন, সে কিশোরগঞ্জ জেলার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ আত্মীয় এবং তার সুপারিসেই নাকি চাকুরী হয়েছে। দীর্ঘদিন যাবত এই এসিল্যান্ড শাহজাহানপুর উপজেলায় কর্মরত আছেন, এবং পাশাপাশি তার পিয়ন হাকিম ও মনির এর মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করছেন। এবং বিশেষ সূত্রে জানা যায় পিওন হাকিম এক যুগেরও বেশি সময় ধরে শাজাহানপুর উপজেলায় কর্মরত আছেন। একটা উপজেলায় তিনি পিয়ন হলেও তার হাত অনেক লম্বা কোটি কোটি টাকার অর্থ সম্পদ বানিয়েছেন তিনি। আর এদিকে এসিল্যান্ড শাজানপুরের বিভিন্ন জায়গায় পুকুর সংস্কারের নামে মৎস্য ব্যবসায়ীদের পুকুর সংস্কারের অনুমতি দিয়ে থাকেন। এই অনুমতির বিনিময়ে হাকিম ও মনির এর মাধ্যমে উপজেলায় আশা বিভিন্ন মক্কেলের থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে এগুলো অনুমতি দিয়ে থাকেন। সমাজের সচেতন ব্যক্তি ও বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্র++তিনিধি, ইউএনও এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি তার বিরুদ্ধে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ব্যক্তিদের কাছ থেকে জানা যায় সে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে এখনো কাজ করে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে একাধিকবার ফোন দিলেও শাজাহানপুর উপজেলার এসিল্যান্ডের মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com