দিনাজপুর জেলার হাকিমপুরে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। বাংলাহিলি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে হিলি বন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ফলে বন্দরের সড়কে যানজটের সৃষ্টি হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে দেড় ঘন্টা পর সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা। ২৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় বাংলা হিলি উচচ বালিকা বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা হিলি স্থল বন্দরের চারমাথায় এসে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন,দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সমাধান মিলছে না। তিনি ছাত্রীদের শরীরের হাত দেয় এবং নানা রকম কুপ্রস্তাব দেয়। তার বিরুদ্ধে অভিযোগ দিলে তিনি হোয়াটসঅ্যাপে গুম করার হুমকি দেন । তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ করা হোক। এ সময় ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি আশা করি দ্রুত এর একটা সমাধান হবে।