সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বগুড়ার ধুনটে জু’য়ার আসর থেকে গ্রে’প্তা’র হওয়া শিক্ষকের অপসারণের দাবিতে কার্যালয়ে তালা
 নাজমুল হাসান নাজির  / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
বগুড়ার ধুনট উপজেলায় খাদুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিনের অপসারণের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা। জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি বিভিন্ন অনৈতিক কর্মকান্ড ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে গতকাল সোমবার সকালে তারা বিদ্যালয়ের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।  এই কর্মসূচিতে প্রায় ৩০ জন অভিভাবক অংশ নেন।এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক জামিল উদ্দিন বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। এছাড়া বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত তিনি। গত শুক্রবার রাতে স্থানীয় মথুরাপুর বাজারে জুয়া খেলার আসর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে প্রতারণা ও জুয়া আইনে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের হাতে কয়েক দফা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কারাগার থেকে জামিনে মুক্তে হয়ে তিনি ফের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এ কারণে প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ চেয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক জামিল উদ্দিন বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। এছাড়া বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত তিনি। গত শুক্রবার রাতে স্থানীয় মথুরাপুর বাজারে জুয়া খেলার আসর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে প্রতারণা ও জুয়া আইনে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের হাতে কয়েক দফা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কারাগার থেকে জামিনে মুক্তে হয়ে তিনি ফের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এ কারণে প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ চেয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই সংগ্রহের কাজে উপজেলা শিক্ষা অফিসে অবস্থান করায় কার্যালয়ে তালা লাগানোর বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছেন। তারাই এই ঘটনা ঘটাতে পারেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com