সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

ছাত্র হ’ত্যা’র আসামি ধামরাই যুবলীগের নেতা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(৭ফেব্রুয়ারী) ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা যায়। যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা সনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওসি মো. আমিনুল ইসলাম দুপুর সাড়ে তিনটার দিকে জানান, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।  তবে এখনো সেখানকার পুলিশ এসে পৌছায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com