শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

রংপুরের পীরগঞ্জে শিল্পী ঝিনুকের খ’ন্ডি’ত মাথা উদ্ধার

রংপুরের পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে জবাই করে মাথা নিয়ে যাওয়ার ৪১ ঘন্টা পর পুলিশ এবং র‍্যাব সদস্যরা খুনী আতিকুর রহমান (৩৫) কে সাথে নিয়ে ঝিনুকের খন্ডিত মাথাটি উদ্ধার করেছে। ৮ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ নামকস্থান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে পুলিশ ওই নদীর বড় বদনারপাড়া নামকস্থান থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা গেছে, পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনারাপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিকুর রহমান (৩৫)। তিনি একজন পেশাদার জুয়াড়ী হওয়ায় মাঝে মাঝেই বিভিন্ন স্থান থেকে যাত্রাগানের শিল্পী নিয়ে আসতেন। কয়েকদিন আগে সে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ফকিরপাড়ার রবিউল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়ে দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে তার বাড়ীতে নিয়ে আসেন। গত শুক্রবার সকালে পীরগঞ্জের করতোয়া নদীর তীরে বড় বদনারপাড়ায় একটি মরিচের ক্ষেত থেকে ঝিনুকের মাথা বিহীন লাশ পুলিশ উদ্ধার করে। পরে উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ এবং র‍্যাব-১৩ এর গোয়েন্দা সংস্থার সদস্যরা আতিকুর রহমান’কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঝিনুকের ফেলে রাখা লাশের স্থান থেকে ১ কিলোমিটার দূরে ওই নদীর টোংরারদহ নামকস্থানে নদীপাড়ে কাঁদার নীচ থেকে ঝিনুকের খন্ডিত মাথাটি ৪১ ঘন্টা পর শনিবার বিকেলে উদ্ধার করে। ওই ঘটনায় সাংবাদিকদের মাঝে উক্ত ঘটনার প্রেস ব্রিফিং করেন রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম। এ সময় রংপুর সি-সার্কেলের এএসপি আসিফা আফরোজ আদরী, ওসি এমএ ফারুক উপস্থিত ছিলেন। ঘটনার ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আতিকুর একটি ধারালো ছোরা দিয়ে ঝিনুককে জবাই করে লাশ ফেলে রেখে মাথাটি নিয়ে গিয়ে নদীরপাড়ে পুঁতে রাখে। তাকে সাথে নিয়ে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের মৃত মহির উদ্দিন এর ছেলে রেজাউল করিমের সাথে বিয়ে হয়েছিল। পরে তা তালাক হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com