শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নানা দাবীতে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলন
স্টাফ রিপোর্টার / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকেঃ নানা দাবীতে জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহে দ্বী-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঝিনাইদহের আইএবি মিলনায়তনের সম্মেলন কক্ষে পবিত্র কুরআন তিলায়াতের মধ্য দিয়ে দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে,শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ১০০‌% উৎসব ভাতা প্রদান, প্রাথমিক সরকারি শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, আলিয়া মাদ্রাসায় নারী কোটা বাতিল এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এই দ্বী-বার্ষিক সম্মেলন। মাস্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন,জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি,বিএম জাকারিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রভাষক মাও শিহাব উদ্দিন, আঃ মালেক সাবেক জেলা শিক্ষা অফিসার, মাও রুহুল কুদ্দুস সাবেক প্রিন্সিপাল ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ঝিনাইদহ শিক্ষক সমিতির সভাপতি মুহাঃ আশরাফুল ইসলাম।মাহমুদুল হাসান, মাও রুহুল আমিন, সাইফুর রহমান বাদল, হুমায়ূন কবির সহ আরও অনেকেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com