গাজীপুরের পুবাইল থানার বাড়ইবাড়ী ও সোড়ল এলাকার যুব সম্প্রদায়ের উদ্যোগে ঈদ আনন্দের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিল বেলাই ও পিকনিক স্পষ্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাড়ইবাড়ী ও সোড়ল এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে এই ঈদ আনন্দের আয়োজন করে। এসময় বিভিন্ন খেলার প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং শিরীনা ইয়াসমিনের লেখা “জুলাইয়ের রক্তাক্ত দলিল” বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। পুরষ্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিকদার খোকা বইয়ের মোরক উন্মোচন করেন। তিনি বলেন ঈদ প্রতি বছরই আসে কিন্তু ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে পারলেই ঈদ সার্থক হয়। সকলে একত্রে ঈদ আনন্দ অনুষ্ঠানে আসতে পেরেছি এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। আমি নিজেও খেলাধুলায় অংশ নিয়েছি। তবে এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চাই আমাদের এই বন্ধন অটুট থাকুক।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম সোহেল।তিনি বলেন, এতো সুন্দর আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সেই সাথে এই এলাকার (বাড়ইবাড়ী) কৃতি শিরীনা ইয়াসমিনের লেখা বইটি সকলকে কেনার জন্য অনুরোধ জানান তিনি।
এসময় অধ্যাপিকা শিরিনা ইয়াসমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিকদার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সুরুজ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।