শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

যুব সমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই ; এস এম রফিকুল ইসলাম বাচ্চু
নাজমুল ইসলাম মন্ডল ঃ / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নাজমুল ইসলাম মন্ডল ঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে কাওরাইদ যুব পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহজ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন যুব সমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, মাদক বর্তমান সময়ে সবচাইতে একটি ভয়াবহ ব্যাধী হিসেবে রূপ নিয়েছে,তা থেকে বিরত থাকার গুরুত্বপূর্ণ কাজ হল খেলাধুলায় মনোনিবেশ করা।

শনিবার (৫) এপ্রিল বিকাল ৪ ঘটিকায় কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে কাওরাইদ যুব পরিষদের আয়োজনে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রায় ২০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির,
ডাক্তার মোঃ মোফাখ্খারুল ইসলাম রানা,যুগ্ন আহবায়ক ময়মনসিংহ জেলা বিএনপি, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন মন্ডল,মুসলেহ উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি, লুৎফর হায়দার তুহিন, সাবেক ছাত্রনেতা ও ম্যানেজিং ডাইরেক্টর হিলফুল গ্রুপ, লুৎফর রহমান ভুলু মণ্ডল, আহবায়ক যুব পরিষদ,এমদাদ হোসেন মন্ডল,সভাপতি কাওরাইদ ইউনিয়ন বিএনপি, আলহাজ্ব আবু জাফর সরকার, সভাপতি, তেলিহাটি ইউনিয়ন বিএনপি, শাহাব উদ্দিন বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি, কামরুজ্জামান মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি, আসাদুজ্জামান মাসুদ, সাবেক সভাপতি কাওরাইদ ইউনিয়ন ছাত্রদল,রাশেদ মন্ডল,সাবেক সভাপতি কাওরাইদ ইউনিয়ন যুবদল, সাজ্জাদ হোসেন শহীদ, সাবেক যুগ্ম সম্পাদক কাওরাইদ ইউনিয়ন যুবদল,আলতাফ হোসেন মন্ডল,গাজীপুর জেলা যুবদলের সদস্য, মমিনুল হক মমিন, সভাপতি কাওরাইদ ইউনিয়ন ওলামাদল, ,আলিম প্রধান ২ নং ওয়ার্ড বিএনপি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উক্ত খেলায় বলদীঘাট ফুটবল একাদশ ২-০ গোলে গয়েশপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার হিসেবে দুটি মোটরসাইকেল দেওয়া হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে কাওরাইদ যুব পরিষদ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com