শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের নৃশংস বর্বর আগ্রাসনের প্রতিবাদে পূবাইলে বিক্ষোভ মিছল।
সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদ ভূইয়া / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদি-নাসারাদের পরিকল্পিত বর্বরোচিত হামলা ও মুসলিম নারী-শিশুসহ গাজার মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পূবাইলের সর্বস্তরের তৌহিদি জনতা।

সোমবার সকাল ১০টায় নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস,টঙ্গী -ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবিত হয়।ওই সময় আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে যায় চৌরাস্তা এলাকা।

তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার,মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেন তারা।পরিশেষে সারা ফিলিস্তিন মুসলমানদের মুক্তিও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com