বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই এপ্রিল) বিকেলে সাড়ে ৪ টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক এ সভায় পহেলা বৈশাখ উদযাপনকে সফল ও একইসঙ্গে বৈশাখ উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াকুব আলী, উপজেলা যুবদলের নেতা মোঃ বিপুল হাসান।
এসময় আরোও উপস্থিত যুবদল নেতা সামিউল ইসলাম ডন, শহীদ জাহান সুমন, আরিফ, শফিকুল, শিপন, ফিজার, মোস্তাফিজ, তরিকুল ইসলাম, মিনার, রেজাউল, দুলাল, সবুজ, রিপন, রেজাউল করিম, জোল্লা, রাজু, তারেক রহমান, মানিক,রতন, আতিকুর, মেহেদী হাসান প্রমুখ।
সভা শেষে উপস্থিত নেতারা নববর্ষ উদযাপনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।