এম.টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু থেকেঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনটি উদ্ধোধন করেন, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. তহুরা খাতুন । পৌর মহিলা দলের আহবায়ক, রেহেনা আক্তারের সভাপতিত্বে মোছা. মর্জিনা আক্তার মিতুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব এ্যাডঃ এম.এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি মো. জিন্নাতুন হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন, উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি, মোঃ আনিচুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হারুন অর রসিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিন, পৌর বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আশরাফুল আলম টোটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম নজির,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, গোলাম মোস্তফা সহ প্রমুখ।
সম্মেলন শেষে হরিণাকুন্ডু পৌর জাতীয়তাবাদী মহিলা দলের মোছাঃ রেহেনা খাতুনকে সভাপতি ও মোছাঃ আনজুমান আরা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।