সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

হিলিতে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সংবাদ সন্মেলন বন্দরের বিভিন্ন সমস্যার অভিযোগ
প্রতিনিধি  হিলি ( দিনাজপুর)  / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১২ মে, ২০২৫

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সন্মেলন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
আজ সোমবার দুপুর ১২ টায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সন্মেলনে বক্তব্য পাঠ করেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।  এ সময় তিনি বলেন, কাস্টমস কর্তৃক এইচএস কোড একেক সময়  একেক রকম নির্ধারত করার কারণে ব্যবসায়ীদের নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে। হিলি স্থলবন্দরের অভ্যান্তরের দুটি পণ্য মাপার  ওজন স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কম বেশি হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্যমূল্য দেয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সন্মেলনে। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সহ-সভাপতি মশফিকুর রহমান চৌধুরী , সিএম মানিক মিয়া , আলমগির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com