শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

উত্তরায় হত্যা মামলায় শ্রীপুরের যুবলীগ নেতা মোখলেছুর কারাগারে
স্টাফ রিপোর্টারঃ  / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৮ মে, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ এলাকার মৃত সাহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাঁকে আদালতে পাঠানো হয়। অতঃপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ওসি হাফিজ আরও বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই যোগ দেন মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে গুরুতর আহত করেন। আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় তাঁর চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com