শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকির জেরে স্কুলছাত্রীর আ’ত্ম’হ’ত্যা, শ্রীপুরে চাঞ্চল্য

গাজীপুর, ১৩ জুন ২০২৫ – গাজীপুরের শ্রীপুরে আপত্তিকর ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এই ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী সাদিয়া আফরিন (১৬) বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সে এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মায়ের অভিযোগ ও ঘটনার বিবরণ

নিহত সাদিয়ার মা নাসিমা খাতুন জানান, বুধবার রাতে খাবার খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়ে। তিনি নিজেও পাশের ঘরে ঘুমান। সকালে ঘরের দরজা খুলে জানালার গ্রিলে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের স্বজনরা ছুটে আসেন।

নাসিমা খাতুন আরও জানান, তার মেয়ে সাদিয়ার সঙ্গে পাশের ওয়াপদা দিঘির পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। গত এক সপ্তাহ আগে তারা বিষয়টি জানতে পারেন। সাদিয়া তার মাকে জানিয়েছিল, নাইমুলের সঙ্গে সে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে এবং তাদের অনেক ছবি ও ভিডিও রয়েছে। সম্প্রতি সাদিয়া নাইমুলকে তার মোবাইল ফোন থেকে সব ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য চাপ দিলে নাইমুল উল্টো সাদিয়াকে সেসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

গত কয়েকদিন ধরে এই হুমকির কারণে সাদিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং বেশিরভাগ সময় চিন্তিত থাকত। দুদিন আগেও নাইমুল সাদিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু সাদিয়া রাজি না হওয়ায় নাইমুল আবারও ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয়। নাসিমা খাতুন বলেন, “আমরা অবুঝ মেয়ের জীবন শেষ করে সেই ছেলে সুস্থভাবে ঘোরাঘুরি করবে তা হতে দেব না। আমি আইনের আশ্রয় নেব।”

পুলিশের বক্তব্য

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com