সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

ঝিনাইদহে বিএনপি নেতার সমাবেশে ককটেল বিস্ফোরণ

এম.টুকু মাহমুদ,শৈলকূপা থেকেঃ ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য বিএনপির একাংশের উদ্যোগে রামচন্দ্রপুর বাজারে একটি সভার আয়োজন করা হয়। বিকেলে জয়ন্ত কুমার কুন্ডু নেতাকর্মীদের নিয়ে সভাস্থলে পৌঁছালে মাঠের একপাশে হঠাৎ তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জয়ন্ত কুন্ডু বলেন, “ঈদ শুভেচ্ছা জানাতে এসে এমন হামলার শিকার হতে হবে তা কল্পনাও করিনি। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শৈলকুপার শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “রামচন্দ্রপুর বাজার এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে ককটেল নয়, বরং পটকা বা বাজি ফাটানো হয়ে থাকতে পারে।”

তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা হামলার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com