শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

হিলিতে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হাকিমপুরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২/২৫-২৬ রোপা আমন মৌসুমে (উফশী জাত ধান) এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অমিত রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাফিউল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম  বলেন, আমাদের উপজেলায় অন্য ফসলের আবাদ এর পাশাপাশি আমন মৌসুমে উন্নত উফশী জাতের ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই কর্মসূচির আওতায় কাজ করছে উপজেলা কৃষি অফিস। আমরা এবার হাকিমপুর উপজেলায় ২৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএফপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেছি।

আলোচনা সভায় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের উফশী জাতের ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে। এছাড়া তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অধিক সংখ্যক কৃষক উপকৃত হতে পারবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সাহায্য করার পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে চায়। এ ধরনের কর্মসূচি প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা কৃষি খাতে উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com