শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মী সম্মেলনের সমাপ্তি, শেষ দিনে জনতার ঢল

দীর্ঘ এক দশক পর ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নতুন করে প্রাণ পায়। এরই ধারাবাহিকতায় ১১টি ইউনিয়নে ধারাবাহিক কর্মী সম্মেলনের শেষ দিনে রাজিবপুরে অনুষ্ঠিত হয় বিএনপির কর্মী সম্মেলন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে জনস্রোতের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম চালিয়েছিল উপজেলা বিএনপি। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।

কমিটি গঠনের পর থেকেই পুনর্গঠনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু হয়। ঈদুল আযহার পূর্বে ৫টি এবং ঈদের পরবর্তী সময়ে আরও ৫টি ইউনিয়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজিবপুর ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে ১১টি ইউনিয়নের এ কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। সম্মেলনে আহ্বায়ক ও সদস্য সচিব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন-অর-রশিদ, আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, এডভোকেট শাহজাহান কবীর সাজু, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, যুবদলের সহ-সভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন এবং ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার।

জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন ও বক্তব্য দেন। বক্তারা বলেন, তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ঈশ্বরগঞ্জে বিএনপি সংগঠনগতভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com