শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নওগাঁয় সিএনজি-ভটভটি মুখোমুখি সংর্ঘষে নিহত ২ -আহত ৩ !
তৌফিক তাপস, স্টাফ রিপোর্টার:  / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় চালকসহ ৩জন আহত হয়েছে ।
বৃহস্পতিবার (১৯শে জুন) দুপুর ২ টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ,বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বদলগাছী অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী তুষ বোঝাই একটি ভটভটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন ।
এ ঘটনায় সিএনজির এক যাত্রী-চালক ও ভটভটির চালক সহ তিন জন আহত হয়েছেন।
নিহতদের মধ্য একজনের পরিচয় সনাক্ত হয়েছে তিনি বদলগাছী উপজেলার সদর ইউপির হাপুনিয়া দীঘির পাড় এলাকার শ্রী ছুঞ্চা পাহানের ছেলে কার্তিক পাহান(৪৫)-নিহত অপরজনের পরিচয় এখনো সনাক্ত হয়নি ।
আহতরা হলেন ,সিএনজি চালক উপজেলার গোড়শাহী গ্রামের বিপ্লব হোসেন রঞ্জু, সিএনজির যাত্রী মথুরাপুর ইউপির নহেলা জাবারিপুর এলাকার আনিসুর রহমান, ভটভটি চালক
আক্কেলপুর এলকার এমরান আলী রানা ।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর ২ টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com