সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ফরিদপুরের মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৫ জুন, ২০২৫

অদ্য ২৪ জুন মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডুমাইন স্বেচ্ছাসেবক দলকে গতিশীল করতে উক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী রেলস্টেশনের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান। উক্ত সভাটি পরিচালনা করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন।
আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ, মনিরুজ্জামান মিনার। রকিবুল ইসলাম, শামীম আহমেদ, হাবীবুর রহমান তারা, মুক্তার হাসান, তাবীব হাসান ইমন, শেখ সজল, মির আহসান, শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তার পরিপ্রেক্ষিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিগন জানান তাদের যেকোন সমস্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দল তাদের পাশে থাকবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com