শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

হিলিতে চাল গুদামে অভিযান, ৩ টি গুদাম সিল গলা 
প্রতিনিধি হিলি (দিনাজপুর) / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চালের গুদামে ইউএনও’র অভিযান। তিনটি গুদাম সিলগলা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরে হাকিম মন্ডলের চাল গুদামে অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ।

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ বলেন, চাল ডাল মজুদের সময় উত্তীর্ণ ও অবৈধ ভাবে ধান মজুদ করায় তিনটি গুদাম সিলগলা করা হয়েছে। এবং নিয়মিত মামলা দায়ের করা হবে। এসব গুদামে ২৭১ মেট্রিকটন চাল, ৪৭ মেট্রিকটন মসুর ডাল ও প্রায় ২০০০ মেট্রিকটন ধান মজুদ রয়েছে।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশ নিয়ে এই গুদামে অভিযান পরিচালনা করি। এখানে চাল এবং মসুর ডাল নিদিষ্ট সময়ের বেশি সময় ধরে মজুদ রাখা হয়েছে। যেসব ধান পাওয়া গেছে এগুলো এখানে মজুদ রাখার নিয়ম নেই। আমরা এখানকার গুদামগুলো সিলগলা করেছি এবং এসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com