শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

হিলিতে দু-মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
হিলি( দিনাজপুর) প্রতিনিধি: / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে দিনাজপুরের হিলিতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় তরুন তরুনীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে উপজেলা পর্যায়ে দু-মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকার ৪০জন তরুন তরুনী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। এতে বক্তারা বেকার হয়ে বসে না থেকে সঠিকভাবে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত হওয়ার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম শাহ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com