শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ – তৌহিদুল আলম মামুন 
নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টারঃ / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া ০৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ, ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন।
এ সময় তিনি বলেন, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নিরাপদ দেশের জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় আগামী দিনগুলোতে সবার মনের কথা ও চাওয়া-পাওয়ার কথাই বলা হয়েছে, তাই এর বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার (০১ই জুলাই) সকাল থেকে দিনব্যাপী ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে গণসংযোগ করে ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি আবু মনসুর পাশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান চঞ্চল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হোসেন,  উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোহাম্মদ আলী জন, নিমগাছিন বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী, চিকাশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কালাম, কালেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধুনট সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ কবির হোসেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপি’র সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com