শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ঢাকায় গ্রেপ্তার
মিলন মন্ডল, স্টাফ রিপোর্টা: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২১ জুলাই, ২০২৫

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২০ জুলাই) ডিএমপির একটি বিশেষ দল রাজধানীর ঢাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তবে, তাকে ঠিক কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মিলনের গ্রেপ্তার গাইবান্ধা এবং ঢাকার রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com