শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী: উদ্ধার অভিযান অব্যাহত
মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতি (২৯) নামের এক নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস নিরলস কাজ করে যাচ্ছে। গতকাল রবিবার (২৭শে জুলাই ২০২৫) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে জ্যোতি, বর্তমানে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম জানান, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ নারীর সন্ধান চালিয়ে যাচ্ছে। প্রায় দশ ফুট গভীরতার এই ম্যানহোলটিতে অভিযান অব্যাহত রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা জ্যোতির সন্ধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com