শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

রাজস্থলীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সুমন খান, রাজস্থলী রাঙ্গামাটি: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার (৩১ জুলাই) একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং বোর্ড অনুমোদিত সাংগঠনিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মং সু-খই মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অংছাইনু মারমা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাজস্থলী উপজেলা চেয়ারম্যান এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থোয়াইসুইখই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, সাচিং মারমা, সুইচিংমং চৌধুরী এবং সাংগঠনিক সচিব ও চীফ ইন্সট্রাক্টর উনুমং মারমা।

বক্তারা শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করার উপর জোর দেন। তারা বলেন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী—এই ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে। প্রধান অতিথি থোয়াইসুইখই মারমা বলেন, যে এলাকায় যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান, সেই এলাকায় তত বেশি শিক্ষিত মানুষ তৈরি হয়। তিনি শিক্ষকদের পাঠদানের পূর্বে প্রস্তুতি নিতে এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে আহ্বান জানান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মং সু-খই মারমা বলেন, “সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।” তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com