মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান-কে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ আগস্ট) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন মোস্তাফিজুর রহমান। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা তাদের বক্তব্যে তাকে একজন দক্ষ, গুণী ও মানবিক পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন।
মাগুরা পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।