শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি
প্রতিনিধি  হিলি( দিনাজপুর): / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তাই ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।তবে বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com