শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা, পানির স্রোতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্কঃ / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ছবিঃ সংগৃহীত

জেলায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে ১০৮.৭৯ ফিট বিপদসীমা অতিক্রম করায় গতকাল বুধবার রাত ১১ টা থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়িয়ে তিনফুট করে ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

অন্যদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে পানির স্রোতে আজ সকাল থেকে চন্দ্রঘোণা ফেরী চলাচল  সাময়িক  ভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, গতকাল রাত ১১টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে  পানি আড়াই ফুট থেকে বাড়িয়ে তিনফুট করে ছেড়ে দেয়া হয়েছে। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির উপর নির্ভর করেই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার বিষয়টি সিদ্ধান্ত নেয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট সচল থাকায় বর্তমানে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার ফলে স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। পানির প্রবাহ কমলে পুনরায় ফেরি চলাচল চালু হবে বলে জানিয়েছেন, জেলা  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা সবুজ চাকমা।

সূত্রঃ বাসস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com