শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ধুনটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতে ইসলামীর গণ-মিছিল। 
নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার; বগুড়া: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমিছিল করেছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেল ৩টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয় এবং শহরের প্রধান ফটকগুলো ঘুরে বাসস্ট্যান্ডে এসে বক্তৃতার মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধুনট উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চু, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আ. করিম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, মাহমুদ আলম লেবু, মাওলানা আব্দুল ওয়াহাব, তরিকুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com