সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

গাইবান্ধায় নাস্তার টাকা চাওয়াকে কেন্দ্র করে গু/লিতে মহিলা সহ ২ জন আ/হ/ত
মিলন মন্ডল, স্টাফ রিপোর্টার। / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে ওয়াসীম হোটেলের কাজে নিয়োজিত ছিল, এমন সময় হোটেলে প্রবেশ করে গোলাপ। নাস্তা সেরে কিছু না বলে উঠে যাওয়ার সময় দোকান মালিক ওয়াসীম বিল চাইতে গেলে গোলাপ বলে সে কোথাও কোন খরচ করলে তার কোন টাকা লাগে না। ওয়াসীম গোলাপকে বলে যে আগেরও বাকি রয়েছে সে টাকাও দিয়ে যাও নাহলে যাওয়া হবে না, এই নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি সহ হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ তার কোমড়ে থাকা পিস্তল বের করে ওয়াসীমের দিকে তাক করে গুলি চালায় ওয়াসীম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেলিনা বেগম নামের একজন মহিলা ওয়াসীমকে উদ্ধার করতে আসলে গোলাপ তাকেও গুলি করে। গুলির শব্দে স্থানীয় জনসাধারণ ছুটে আসলে গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আহত ওয়াসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে আজ ১৩ আগস্ট বুধবার সকাল ১০ টার দিকে। সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী অস্ত্রধারী গোলাপকে এখনো গ্রেফতার করতে পারেনি।
স্থানীয়রা জানান সাদুল্লাপুর উপজেলার ঈদুল পুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত্যু তয়েজ উদ্দিন এর পুত্র গোলাপ। বাবা মা মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করত গোলাপ। সময়ের সাথে সাথে মাদক অস্ত্র ব্যবসা চোরাকারবারী সহ নানান অপকর্মের সাথে জড়িয়ে পরে। তারা আরো বলেন গুলি পায়ে না লেগে বুকে লাগলে হয়তোোবা দুজনই মারা যেত।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে অবিলম্বে সন্ত্রাসী গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com