শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হ/ত্যা/কাণ্ডের দ্রুত বিচার ও গ্রেপ্তার দাবিতে ওসমানীনগরে মানববন্ধন
সুবল চন্দ্র দাস,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা সহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ন্যাক্কারজনকই নয়, এটি রাষ্ট্র ও সমাজের জন্য এক ভয়াবহ সংকেত।

তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছেন; তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা মূল পরিকল্পনাকারী এখনও পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লেখক ও সাহিত্যিক আব্দুল হাই মোশাহিদ, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খছরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ এহিয়া, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উলামা দলের আহ্বায়ক কাজী নুরুল হক, জেলা উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, মহানগর কৃষক দল নেতা ও ডিডরাইটার মকবুল হোসাইন, উপজেলা উলামা দলের আহ্বায়ক হারুন রশিদ, সদস্য সচিব হাফিজ নুরুল আমীন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা নেতা রকিব মিয়া, আশরাফুল ইসলাম আবিদ, মুস্তাকিম রুমেল, পিয়ার মাহমুদ সালমান, তাজপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, বিএনপি নেতা নাজমুল ইসলাম, বাবুল মিয়া, কয়েছ আহমদ, ডা. বশির আহমদ, ফজর আলী, ব্যাংকার নজরুল ইসলাম, জামায়াত নেতা জাহেদ আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক আল মাছুম আবির, উপজেলা ছাত্র শিবির সভাপতি লতিফুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মুমিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, গণঅধিকার পরিষদ উপজেলা নেতা শাহ আজমল আলী আতিক, এম এইচ মুহিবুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদ নেতা রেজা সিদ্দীকি এবং সমাজসেবী হাবিবুর রহমান বাবুল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল শ্রাবণ, সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া প্রমুখ।

এছাড়া মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com