সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ধুনট থানার এসআই এস.এম অমিত হাসান মাহমুদ: একজন সফল পুলিশ অফিসার
স্টাফ রিপোর্টার বগুড়া: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বগুড়া জেলার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম.অমিত হাসান মাহমুদ বর্তমানে একজন দক্ষ, সৎ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

‎‎এসআই অমিত হাসান দীর্ঘদিন যাবত ধুনট থানায় কর্মরত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাদক নির্মূল, অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সময়ে সাধারণ মানুষের অভিযোগের সমাধানে তার উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

‎‎স্থানীয়দের মতে, তিনি একজন নিরলস পরিশ্রমী অফিসার, যিনি জনগণের সেবা করাকে নিজের কর্তব্য মনে করেন। শুধু থানার কাজেই নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।
‎‎এসআই অমিত হাসান মাহমুদের মত অফিসাররা পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com