শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

রাঙামাটি কারাগারে বীর বাহাদূরের মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি: / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাঙামাটিতে কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর।

রাঙামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন।

তিনি আরো জানান, জেলা প্রশাসক থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত মর্গে নিহতের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

চিকিৎসক মো. শওকত আকবর বলেন, ‘কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা রয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com