সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান নিহত
অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়িঃ / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা (৩১) নিহত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় মগ পার্টির সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যদের উপর সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে, এতে সেনাবাহিনী পাল্টা গুলি ছুঁড়লে সেখানে নিহত হন কংচাইঞো মারমা।

এসময় তার কাছ হতে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী।

মরদেহটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, নিহত কংচাইঞো মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার গুরগুজ্জেছড়ি এলাকার অংগ্যজাই মারমা’র ছেলে।

নিহত কংচাইঞো মারমা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন মানিকছড়ি-গুইমারা এলাকায় অবস্থান করে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম পরিচালনা করে যাচ্ছিলেন বলে জানা যায়।

গত ১২ থেকে ১৫ দিন আগে মগ পার্টির কিছু সদস্য খাগড়াছড়িতে এসে অবস্থান নিয়েছিল এমন তথ্য জানা গিয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com