শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার কে মহিলা দলের শুভেচ্ছা ও অভিনন্দন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) দক্ষিণখান থানার নবনির্বাচিত আহবায়ক মোঃ হেলাল তালুকদারকে জাতীয়তাবাদী মহিলা দল দক্ষিণখান থানা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুরে মো: হেলাল তালুকদারের ব্যবসায়ীক অফিসে রাজধানীর দক্ষিণখান থানা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক জাকিয়া সুলতানা পান্না নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ও দক্ষিণ খান থানার মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে
দক্ষিণখান থানা বিএনপি’র আহবায়ক মোঃ হেলাল তালুকদার দলের রাজনীতি কর্মকাণ্ড, দলীয় সাংগঠনিক বিষয়াদী নিয়ে আলোকপাত করেন।

বিএনপির তৃনমূল পর্যায়ের কর্মী ও দলীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বিএনপিকে সু-সংগঠিত ও গতিশীল করতে মো: হেলাল তালুকদারকে দক্ষিণখান থানা বিএনপি’র আহ্বায়ক করা হয়েছে। তার মধ্যে রয়েছে – দলের নেতাকর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সামাজিকতা, ন্যায়নিষ্ঠা, সততা, উদারতা, সাহসীকতা ও আনুগত্য প্রকাশ। মো: হেলাল তালুকদার একজন সফল ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবীদ। দক্ষিণখান থানা বিএনপির নেতা কর্মীরা তার কারণে আজ অনেকটাই ঐক্যবদ্ধ। হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপিকে ঢেলে সাজাতে দীর্ঘ দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিএনপি’র কয়েকজন তৃনমূল কর্মীর সাথে আলাপকালে জানা যায়, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত আহবায়ক মোঃ হেলাল তালুকদার।

গত ২১ সেপ্টেম্বর, ২০২৫ ইং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান দলের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএম রাজ্জাক সাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মোঃ হেলাল তালুকদার দলীয় অনুমতিপত্র ও নবনির্বাচিত আহবায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে
বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরব মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দক্ষিণখানে তৃণমূল পর্যায়ে বিএনপি’র রাজনীতির মাঠ আগের চেয়ে অনেকটাই উজ্জীবিত হতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com