লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সৌন্দর্য বৃদ্ধির দাবিতে উত্তরায় মানববন্ধন
নাজমুল ইসলাম মন্ডল ঃ
প্রচারিত হয়েছে :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ /
৩৯
জন দেখেছে /
Share
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে বুধবার সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ঢাকা-১৮ আসনে অবস্থিত সকল লেক খনন, লেকের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্যত্র স্থানান্তর, সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের মাধ্যমে জনসাধারণের জন্য ব্যবহারোপযোগী করার দাবি জানান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী মুহাম্মদ আফাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন “ঢাকা মহানগরের জলাশয়গুলো আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। অথচ দখল ও দূষণে আজ এসব খাল-লেক মৃতপ্রায় অবস্থায় রয়েছে। পরিবেশ রক্ষায় জলাশয় খনন ও সংরক্ষণ এখন সময়ের দাবি। এ জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানি প্রবাহ স্বাভাবিককরণ এবং দুই পাশের সবুজায়নের মাধ্যমে প্রকৃতি ও নগরবাসীকে বাঁচাতে হবে।
তিনি আরও বলেন, ‘ঢাকা-১৮ আসনের জলাশয়গুলো পুনরুদ্ধার হলে শুধু পরিবেশ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাও সহজ হবে। আমরা দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে খাল ও লেক পুনঃখনন করে জনস্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।