শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার সেবায় ‘একতার বন্ধন’: সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সামাজিক সংগঠন ১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব কাপ্তাইয়ে শিলছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লামায় পুলিশ সুপারের ঝটিকা পরিদর্শন: জনসেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তবে আলোচনায় দুই অধিনায়কের ‘নো হ্যান্ডশেক’ চতুর্থ স্তম্ভের ঐক্য: ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ সাংবাদিক ও সম্পাদকদের হুংকার হাড়কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রি সীমান্ত পাহারায় বিজিবির বড় সাফল্য: পত্নীতলায় ২৯ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন খুললো কুয়েতের বাজার: পোল্ট্রি ও ডিম রপ্তানিতে দীর্ঘদিনের বাণিজ্যিক জট কাটলো বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক: নজরে আগামীর বাণিজ্য ও অর্থনীতি ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ উচ্চশিক্ষায় অগ্রযাত্রার ৩৫ বছর: গৌরবের মাইলফলকে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ পূবাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ধ/র্ষ/ক গ্রেফতার উত্তরায় আবাসিক ভবনে আগুনের লেলিহান শিখা: নারী-শিশুসহ ৫ জনের করুণ মৃ/ত্যু নির্বাচনে জনমতের প্রতিফলন না হলে জাতি বিপর্যয়ে পড়বে: হিলিতে মাওলানা আনোয়ারুল ইসলাম গণভোটের প্রচার করায় সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: তালতলীতে প্রশাসনের দ্বৈতনীতিতে তীব্র ক্ষোভ চান্দনা চৌরাস্তায় পুলিশের সাঁড়াশি অভিযান: হকারমুক্ত হলো ফুটপাত ও সড়ক শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাপ্তাইয়ে প্রশাসনের মহাপ্রস্তুতি: জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সমন্বয় সভা

সচেতনতার জয় -পালংখালী পেল স্পিডব্রেকার

‎২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উখিয়ার পালংখালীতে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মহোদয়ের সুপারিশে সড়ক ও জনপথ (সওজ)-এর উদ্যোগে পালংখালী বাজারের উত্তর পাশে স্পিডব্রেকার (রাম্বল স্ট্রিপ) স্থাপন করা হয়েছে।

‎এর আগে, গত ৭ জুলাই ২০২৫ তারিখে SOC – Shadow of Change-এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় “পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ” বিষয়ে UNO মহোদয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় নিরাপদ সড়ক বাস্তবায়নে ১০ দফা সুপারিশ ও দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে UNO মহোদয় ও সওজ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়।

‎অবশেষে আজকের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দুর্ঘটনা প্রতিরোধ ও পথচারীর নিরাপত্তা নিশ্চিতকরণের একটি কার্যকর পদক্ষেপ।

‎পালংখালীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় নিরাপদ সড়ক বাস্তবায়নের যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল।

‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রশাসন, বাজার কমিটি, বিভিন্ন মালিক সমিতি এবং জনগণের সম্মিলিত সচেতনতা কাজে লাগিয়ে পালংখালী শিগগিরই নিরাপদ সড়কের দৃষ্টান্ত হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com