শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছা প্রেসক্লাবের উন্নয়নে ‘সিংহ’ মার্কায় ভোট ও দোয়া চাই-মোঃ সোহেল মিয়া সংগ্রামী নেতৃত্বের প্রতীক এস এম জাহাঙ্গীর হোসেন: ঢাকা-১৮ আসনে আপোষহীনতার প্রতিচ্ছবি শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাতে লন্ডনের পথে খালেদা জিয়া: কাতার প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে ১৬ সফরসঙ্গী অন্তর্বর্তী সরকার গঠন ‘বৈধ’: আপিল বিভাগে লিভ-টু-আপিল খারিজ, হাইকোর্টের আদেশ বহাল ৬ ডিসেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি’র গণবিজ্ঞপ্তি জারি এই নির্বাচন শত বছরের ভিত্তি: পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃ/ ত্যু ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড গাছা প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে: ৫ ডিসেম্বর মনোনয়ন বিতরণ, ১৯ ডিসেম্বর ভোট বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা: যান চলাচল নিয়ন্ত্রণ ১৪-১৬ ডিসেম্বর সিসিইউতে স্থিতিশীল খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের চিকিৎসা ‘গ্রহণ করতে পারছেন’, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি সাপেক্ষে—ডা. জাহিদ পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধনে রেকর্ড: সংখ্যা বেড়ে ৯২ হাজার ছাড়ালো, ৭ দেশে নিবন্ধন শুরু তারেক রহমান চাইলে ১ দিনে ট্রাভেল পাস: ‘দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই’—পররাষ্ট্র উপদেষ্টা ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ: শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃ/ ত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উত্তরায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল পূবাইলে মাদ্রাসায় দোয়া-মিলাদ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় তবারক বিতরণ, ধানের শীষকে জেতানোর আহ্বান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান’: রিজভী নওগাঁয় সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের বিএনপিতে যোগদান

উত্তরার টাইম পার্টি সেন্টারে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা: মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে সমাপ্তি

মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক:

সংগঠকদের চাঙ্গা করা ও নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে ঢাকা মহানগর উত্তরের থানা সংগঠকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মশালার আয়োজন করলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ গানের অনুষ্ঠান।

শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫  রাজধানীর উত্তরা ৭ নং সেক্টরের টাইম পার্টি সেন্টারে এই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবর রহমান মনজু। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের তৃণমূল পর্যায়ের কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এবি পার্টির রাজনীতি কোনো গতানুগতিক ক্ষমতার লড়াই নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি। আপনাদেরকে জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা ও সমর্থনই আমাদের মূল শক্তি।” তিনি কর্মীদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নোমান। তিনি বলেন, “দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবি পার্টি একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। এই উত্থানকে স্থায়ী করতে হলে সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে হবে। প্রতিটি সংগঠককে দলের আদর্শ ও লক্ষ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহবায়ক সেলিম খানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “ঢাকা মহানগর উত্তরকে আমরা মডেল সাংগঠনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। প্রতিটি থানায় দ্রুততার সাথে কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।” অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দলের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রব জামিল, যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, এবং যুগ্ম সদস্য সচিবদের মধ্যে নজরুল ইসলাম, মাসুদুল ইসলাম ও গাজী সাবের। নেতৃবৃন্দ সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর জনসম্পৃক্ততা সৃষ্টির কৌশল নিয়ে আলোচনা করেন।

রাজনৈতিক আলোচনার গাম্ভীর্য শেষে সন্ধ্যায় কর্মীদের মাঝে ভিন্ন আমেজ নিয়ে আসে এক মনোজ্ঞ গানের অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রব জামিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক পর্বে কর্মীরা গান পরিবেশন করেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন, যা কর্মশালাকে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেষ করে।

কর্মশালায় উত্তরার বিভিন্ন থানার বিপুল সংখ্যক সংগঠক অংশগ্রহণ করেন এবং তারা দলের লক্ষ্য বাস্তবায়নে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com